
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচালিত অভিযানে মোঃ মাসুদ (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গাবতলী পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ নুরু মন্ডল।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। এ সময় মাসুদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০, এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন
লাখো হাঁসের বাচ্চার শিল্পে বদলে গেছে পুরো গ্রাম
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর ও লুটপাটকারীদে শাস্তির দাবিতে মানববন্ধন