
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। নাচোল জোন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের তেঘড়িয়া হতে খাঁড়ির দুই ধারে দেলবাড়ী পর্যন্ত বিভিন্ন জাতের ৭ হাজার চারা রোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু ছালেহ মুসা জঙ্গি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, আজ প্রধানমন্ত্রী কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় বিএমডিএ’র পুন:খননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে গাছ লাগিয়ে জেলায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ আসন্ন বর্ষা মৌসুমে জেলায় ১ লক্ষ ৭০ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী ৫ বছরে জেলায় প্রায় ২৭ লক্ষ বৃক্ষরোপন করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ