
রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনি
নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছ উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ডোমার থানার একটি আভিযানিক দল উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। মহিদুল ইসলাম হাসপাতালপাড়া এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মহিদুল ইসলামের বাড়ির পেছন থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরের বককশিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধ পরিবারের কাছে হস্তান্তর
নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন