
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ায় এবং পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্ত স্বামী আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল (শুক্রবার) রাত ১টার দিকে চাটখিল উপজেলা টেকনিক্যাল কলেজ এন্ড ফায়ার সার্ভিস এর বিপরীত পাশে অবস্থিত কালাম চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উওরপাড়া বেপারী বাড়ি মৃত মফিজের ছেলে মোঃ আরিফ হোসেন (৫০)। তিনি চাটখিলের দশঘরিয়া তার ভাড়া বাসায় সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির স্ত্রী সম্প্রতি তাকে এবং তার দুই সন্তানকে রেখে অন্য এক পুরুষের সঙ্গে (পরকীয়া প্রেমিক) চলে যান। স্ত্রী এভাবে চলে যাওয়ার পর থেকেই তিনি তীব্র মানসিকভাবে ভেঙে পড়েন।
গতকাল রাতে পরকীয়া প্রেমিকের কাছ থেকে তার স্ত্রী ৬ দিন পর ফিরে বাপের বাড়িতে আসলে সেখানে স্বামীর সাথে বাকবিতণ্ডা হয়। পারিবারিক এই কলহ ও সামাজিক লোকলজ্জার কারণে তিনি চরম হতাশা ও অভিমানে ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, এই মানসিক যন্ত্রণা সইতে না পেরেই শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করছেন। মাতৃহীন হওয়ার পর বাবার এমন আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে রেখে যাওয়া দুই সন্তান।এদিকে স্বামীর আত্মহত্যা খবর পেয়ে স্ত্রী দেখতে আসেন। পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। থানা পুলিশ থানা জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ
কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শেরপুরে উচ্ছ্বাস, অনুষ্ঠিত শুভেচ্ছা মিছিল