
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ ও দেশের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবিব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের ক্রান্তিলগ্নে তার ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু