হোম » সারাদেশ » বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা

বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা

আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবিহা সুলতানা ডলি-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০২ জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাব, বাঘার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মকালীন দক্ষতা, সততা ও আন্তরিক সেবার কথা স্মরণ করেন। দায়িত্ব পালনকালে ভূমি সেবা সহজীকরণ ও জনবান্ধব প্রশাসন গঠনে তাঁর ভূমিকার প্রশংসা করা হয়।
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বাঘায় কর্মকালীন সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর নতুন কর্মস্থলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!