হোম » সারাদেশ » নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত

নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খাঁন বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক ও নিকোটিনের আসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং নতুন প্রজন্মকে এ আসক্তি থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম.এ. হাফিজ, ইয়াসিন রহমান, আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি,প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!