হোম » সারাদেশ » দৌলতপুরে হাতুড়ির আঘাতে নারী ও শিশুকে হত্যা, আহত ১

দৌলতপুরে হাতুড়ির আঘাতে নারী ও শিশুকে হত্যা, আহত ১

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে পারিবারিক কলহের জেরে এক নারী ও তার ১৪ মাস বয়সী শিশুপুত্রকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাই ছালামও আহত হয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে ইউসুফ মোল্লা নামের এক ব্যক্তি তার ভাবি আমেনা বেগম (৩২) এবং আমেনা বেগমের ১৪ মাস বয়সী ছেলে আবুল কালামকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ সময় ইউসুফ মোল্লার ভাই ছালামও আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সংবাদ পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার সরকার,  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিহতদের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

পুলিশ জানায়, ঘটনার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!