
বন্দর প্রতিনিধি
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক- আধুনিক বাংলাদেশ স্থাপিত শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের উদ্যোগে ধামগড় জিয়াউর রহমান ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মিলাদ তোবারক বিতরণ অনুষ্ঠিত।
শনিবার (৩০ মে ) বাদ আসর নামাজের পড় ধামগড় ১ নং ওয়ার্ডের কাজীপাড়া ইস্টার্ন বাজার সংলগ্নে ধামগড় ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কবির হোসেনের অফিস কার্যলয়ে এ দোয়া ও মিলাদ তোবারক বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাহিন আহম্মেদ,ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন,ধামগড় ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কবির হোসেন, ধামগড় ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মদনপুর বিএনপি এস এম মোমেন,ধামগড় ১ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা সেলিম,আলমগীর হোসেন, আবদুল সাত্তার, শামসুল হক,আমির হোসেন, সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ময়মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু