
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ডিসিআর (ডুপ্লিকেট চালান রেজিস্টার) ব্যবহারের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে এক পেশকারের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে থাকা ওই কর্মচারী আলী আজগরের বিরুদ্ধে ইতোমধ্যে শোকজ নোটিশ জারি করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ২০ এপ্রিল দৈনিক পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।এরপর ২১শে এপ্রিল থেকে পেশকার আলী আজগর অফিসে আসা বন্ধ করে পালানোর অভিযোগ উঠেছে । এ ব্যাপারে উপজেলা
নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান দুই দফায় অফিসে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার একুশে মে অফিসে গিয়ে জানা যায় যে তিনি কোন নোটিসের জবাব দেওয়া অথবা অফিসে আসার ব্যাপারে কিছুই জানান নাই। যে অভিযোগ পত্রিকায় প্রকাশ হওয়ার কারণে তিনি অফিস ছেড়ে পালিয়েছেন তাহার আংশিক পুনরায় নিম্নে উল্লেখ করা হলো।, ২০২৫–২৬ অর্থবছরে চান্দিনা ভিটির লীজমানি আদায়ের জন্য কয়েকটি ডিসিআর বহি পেশকার আলী আজগরের কাছে হস্তান্তর করা হয়েছিল এসব বহির রশিদ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ ২৯ হাজার ৩০০ টাকা আদায় করে নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না দিয়া আত্মসাতের চেষ্টা করে ছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদান করেন কর্তৃপক্ষ। এছাড়াও , আলী আজগর পূর্বে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল এবং বর্তমানে অনেক ভূমি সেবা গৃহীতাদের নিকট থেকে ঘুষ গ্রহণ করে পালানোর অভিযোগ রয়েছে।
ভূমি অফিসে পেশকার আজগর আলীরকে না পেয়ে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন তিনি (আজগার আলী) অফিসে অনুপস্থিত থাকার কারণে দুইবার কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এরপরও অফিসে না আসায় তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে
ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা