
আতিক হাসান, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
এই সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন। রবিবার কুমিল্লা মেঘনা উপজেলায় পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে এই কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তর না দেখে তিনি অন্য মন্ত্রণালয়ে নাক গলান এতে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে উল্লেখ করেন। পদযাত্রা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এর হাত ধরে এনসিপিতে ১০০ জন নতুন সদস্য যোগদান করেন। অনুষ্ঠানে মেঘনা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ-সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীগণ।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল