হোম » সারাদেশ » কাউখালীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্বামী পলাতক

কাউখালীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্বামী পলাতক

Oplus_131072

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত নারীর স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। গ্রেফতারকৃত নারী হলেন রোঙ্গাকাঠি গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী স্বর্ণা মিস্ত্রি (২৩)। পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্তোষ মিস্ত্রির বসতঘরে তল্লাশি করে শয়নকক্ষের চৌকির নিচে বাজারের ব্যাগে লুকিয়ে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য জব্দের পাশাপাশি স্বর্ণা মিস্ত্রিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সন্তোষ মিস্ত্রি পালিয়ে যেতে সক্ষম হন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!