হোম » সারাদেশ » আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে মুন্সী বিল্লাল হুসাইনের প্রার্থিতা ঘোষণা

আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে মুন্সী বিল্লাল হুসাইনের প্রার্থিতা ঘোষণা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন উদীয়মান তরুণ সমাজসেবক মুন্সী বিল্লাল হুসাইন। রবিবার (১০ মে) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নির্বাচনে অংশগ্রহণের এই দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।
বিল্লাল হুসাইন আলফাডাঙ্গা পৌর এলাকার ইশাপাশা গ্রামের সম্ভ্রান্ত মুন্সি পরিবারের সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব ও দক্ষ ক্রীড়াবিদ হিসেবে এলাকায় বিশেষ পরিচিত। এছাড়াও তিনি দীর্ঘকাল ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তাঁর এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই পৌরসভার সাধারণ ভোটার ও বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসেবায় নিজেকে আত্মনিয়োগের বিষয়ে মুন্সী বিল্লাল হুসাইন বলেন, “একটি আধুনিক ও সমৃদ্ধ পৌরসভা গড়তে হলে নেতৃত্বের পরিবর্তন এবং তারুণ্যের শক্তির কোনো বিকল্প নেই। আলফাডাঙ্গা আমাদের ঘর, আর এই ঘরের মানোন্নয়ন আমাদেরই দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “একটি নিরাপদ, স্বচ্ছ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি সাধারণ মানুষের সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই।”
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মুন্সী বিল্লাল হুসাইন জানান, নির্বাচিত হতে পারলে তিনি আলফাডাঙ্গা পৌরসভাকে আধুনিক নাগরিক সেবার রোল মডেলে পরিণত করবেন। তাঁর মূল লক্ষ্য—ডিজিটাল সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, পরিচ্ছন্ন রাস্তাঘাট নির্মাণ এবং একটি সুপরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন উচ্চশিক্ষিত, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী হিসেবে মুন্সী বিল্লাল হুসাইনের এই ঘোষণা আলফাডাঙ্গা পৌরসভার নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তারুণ্যের প্রতীক হিসেবে তিনি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, যোগ্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তিনি আলফাডাঙ্গা পৌরসভার টেকসই উন্নয়নে আমূল পরিবর্তন আনবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!