
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রতিবাদে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্রথমে থানায় গিয়ে তাদের দাবির কথা জানান। পরে সেখান থেকে একটি মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিল চলাকালে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা আর না ঘটে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২