
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
উৎপাদনের তারিখ ও পণ্যের বিক্রির সময়ের মধ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান ভাই-বোন বেকারীর বিরুদ্ধে। ভুক্তভোগী নিয়াজ মাখদুম রুম্মান দাবি করেছেন, তিনি গত ২৩ এপ্রিল একটি বিস্কুটের প্যাকেট ক্রয় করেন। কিন্তু প্যাকেটের গায়ে উল্লেখিত উৎপাদনের তারিখ দেওয়া রয়েছে ১লা মে।
প্যাকেট অনুযায়ী, উৎপাদনের পর বিস্কুটটির মেয়াদ ৪৫ দিন। সেই হিসেবে প্রশ্ন উঠেছে—১লা মে উৎপাদনের তারিখ উল্লেখ থাকা সত্ত্বেও কীভাবে পণ্যটি ২৩ এপ্রিল বাজারে বিক্রি হলো?
ভুক্তভোগীর অভিযোগ, এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সামিল হতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভাই-বোন বেকারীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছে, খাদ্যপণ্যে এ ধরনের তারিখের অসঙ্গতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখা জরুরি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২