হোম » সারাদেশ » নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই

নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় আগুনে ৮ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের। এতে তার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আগুনে তার ৮ টি ছাগল পুড়ে মারা যায় এবং দুটি ছাগল গুরুতর দগ্ধ হয়। ধারণা করা হয় ছাগলের ঘর থেকে আগুনের উৎপত্তি হয়েছে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) রাত ২ টার দিকে উপজেলার নশরৎপুর গ্রামে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২২ এপ্রিল দিবসহত রাত প্রায় ২ টার দিকে উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাহাবুরের ছাগল ঘর থেকে আগুনের সূত্র পাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বসত বাড়িতে। আগুনে ঘরে থাকা ১০টি ছাগলের ৮টি ছাগল পুড়ে মারা যায় এবং ২টি ছাগল দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়াও পশ্চিম ও উত্তর পাশের দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পাশের বাড়ির আবু তাহেরের নগদ বিশ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায় এবং আবুল কালাম আজাদের ঘরে রাখা ভুট্টা পুড়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাসুদ তালুকদার। তিনি ক্ষতি গ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তীতে সরকারি সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!