
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর বাজার এলাকায় শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটের, একটি মিনি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। পিকআপটির চালক মোস্তফা (৩৯) পিতা মোঃ নরুল ইসলাম, গ্রাম রামপুর, নাটোর । তিনি গাড়ি চালানোর সময় ঘুমে তলিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় চালক গুরুতর আহত হন। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে হসপিটালে এ ভর্তি করা হয়।
নিরাপদ সড়ক চাই, নাটোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি লতিফুর রহমান বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, গভীর রাতে চালকদের অসতর্কতা ও ঘুমঘুম ভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের