হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া প্রতিনিধিঃ ‎বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‎র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১২ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, ছিনতাই, হত্যা, পাচার ও অপহরণসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প জানতে পারে যে, জিআর মামলা নং-৪১১/২১ (বগুড়া সদর), প্রসেস নং-১৬১/২৬, তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় দণ্ডিত পলাতক আসামি মো. সাজু আকন্দ (৫৮) বগুড়া সদর থানার নারুলী তালপট্টি এলাকায় অবস্থান করছে। ‎উল্লেখিত মামলায় তাকে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।

‎এর প্রেক্ষিতে ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল বগুড়া সদর থানার নারুলী তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ‎গ্রেপ্তারকৃত সাজু আকন্দ (৫৮), বগুড়া সদর উপজেলার নারুলী তালপট্টি এলাকার মৃত খেরু আকন্দের ছেলে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!