
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছেন।
শনিবার ১২ ই এপ্রিল সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়, মোরেলগঞ্জ থানার ১১৮ নং চালিতাবুনিয়া মৌজার এস এ খতিয়ান নং ১৫৩৩, এস এ দাগ নং ৪৯০৯,৪৯০৫,৪৯০২ ও ৪৯২৩ প্রায় ০.৩২ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত জমি তাদের পিতা মৃত আকবর আলী হাওলাদারের নামে ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তি বলে দাবি করেন তারা। কিন্তু প্রতিপক্ষরা অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকালে স্থানীয় বাজার সংলগ্ন সড়কে তাদের উপর মোঃ লুৎফর বয়াতি(৫৪) ও মোঃ লোকমান বয়াতি(৪৯),মোঃ কালাম বায়াতি,মোঃ নাঈম ছাড়াও আর ৪/৫ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ভাই জিয়াউল আহসান গুরুতর আহত হন, প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বসতঘর দখলের চেষ্টা করছে এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত পরিবারটি প্রশাসনের নিকট দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ