
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার ভোরে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ বিজয়নগর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক থাকা আসামি বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে তার বাড়ির পাশের ধান ক্ষেতের মধ্যে হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুর্শিদ প্রকাশ মোরশেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ০৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম- ১। মুর্শিদ প্রকাশ মোরশেদ,পিতা- চেনু মোল্লা, সাং- কেনা,ইউনিয়ন- বুধন্তী,থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ