হোম » সারাদেশ » মোল্লাহাটে গাড়ফা ক্রিকেট ক্লাবের দাপুটে জয়, উদয়পুরকে ৯ উইকেটে হারাল

মোল্লাহাটে গাড়ফা ক্রিকেট ক্লাবের দাপুটে জয়, উদয়পুরকে ৯ উইকেটে হারাল

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার স্থানীয় ক্রিকেট অঙ্গনে দারুণ এক ম্যাচে দাপুটে জয় পেয়েছে গাড়ফা ক্রিকেট ক্লাব। তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে উদয়পুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
শনিবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে উদয়পুর ক্রিকেট ক্লাব। ইনিংসের শুরুটা ভালো হলেও শেষদিকে রান তোলার গতি কিছুটা কমে যায়।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় গাড়ফা ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। মাত্র ৮ ওভার ১ বলেই ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন মাছুম। তিনি ২৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে সালমান ২০ বলে ঝড়ো ৬০ রান করেন।ম্যান অব দ্যান নির্বাচিত হন মাসুম মোল্লা।
গাড়ফা ক্রিকেট ক্লাবের এই একতরফা জয়ে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দলের এমন দাপুটে পারফরম্যান্স ভবিষ্যতের ম্যাচগুলোতেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!