
মোঃ রবিউল ইসলাম:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি।
শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকান্ডে নতুন গতি আসবে।
প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষজনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের এ ধারা আগামী

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক