হোম » সারাদেশ » দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

দাগনভূঞা প্রতিনিধি মো আবদুল মুনাফ পিন্টু 
দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানন্দপুর (বক্তার জমাদার বাড়ি) এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (৩ এপ্রিল ) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা হলেন—বিবি আমেনা বেগম (৫৫),  আলেফা খাতুন (৮৫),  বেলফা খাতুন (৫৫),  এবং রোশনা খাতুন (৫০), । তারা সকলেই একই বাড়ীর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২টি টিনের ঘর ও ২টি সেমিপাকা ঘরসহ মোট ৪টি বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!