
রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডোমার থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও সড়কে তদারকি করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন মেনে চললে এ ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা