
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা এলাকায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী: লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় তিন জনকে মোট ১,৫০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, শহরে বেপরোয়া মোটরসাইকেলের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান