
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া এলাকার মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশন ও দাপুনিয়া এলাকার মেসার্স ইশা ফিলিং স্টেশন থেকে পেট্রোল-অকটেন সংগ্রহ করতে বাইকাররা মধ্যরাত থেকে ফিলিং স্টেশনসহ হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে বিশাল লম্বা লাইন করে নির্ঘুম রাত কাটিয়ে ভোর থেকে জ্বালানি সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করেছেন।
(মঙ্গলবার ৩১ মার্চ বুধবার পহেলা এপ্রিল)) দুই দিনে তেল সংগ্রহ প্রতিযোগিতায় নেমেছেন বাইকাররা। লাইন করে শতশত বাইকে মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশন ৩০০ টাকার পেট্রোল বিক্রি করে বাইক প্রতি। অন্যদিকে ইশা ফিলিং স্টেশন প্রতি ভাইকে ৫০০ টাকার পেট্রোল ও অকটেন বিক্রি করে। মঙ্গলবার যে সকল বাইকাররা মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশন থেকে ৩০০ টাকার পেট্রোল সংগ্রহ করে। বাইকে তেল থাকা সত্ত্বেও কিছু বাইকার পরদিন ভোরে ঈসা ফিলিং স্টেশন থেকেও ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেজিস্ট্রেশন বিহীন শত শত বাইকে পর্যাপ্ত পেট্রোল থাকলেও আরো সংগ্রহের প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করেছেন বাইকাররা। রেজিস্ট্রেশনপ্রাপ্ত একাধিক বাইকার জানান যতোটুকু প্রয়োজন তত টুকুর বেশি যারা তেল সংগ্রহ করছে তারা বাইকের টাংকিতে মজুদ করার চেষ্টা করছেন। এদিকে মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশনে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় শত শত বাইকার লাইন ধরে তেল সংগ্রহের অপেক্ষায় থাকলেও কিছু বাইকার ফিলিংস স্টেশনের মালিক কর্মচারীদের সহযোগিতায় বোতল ও গ্যালন পাত্রে করে পেট্রোল নিয়ে রাস্তার পাশে বাইকে ঢুকাচ্ছেন।
প্রশাসন দুটি ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন। মেসার্স ঈশা ফিলিংস স্টেশন কর্তৃপক্ষ ইকবাল হোসেন জানান জ্বালানি তেলের কোন সংকট নেই আমাদের ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল রয়েছে লাইন করে সংগ্রহের জন্য সকল বাইকারের প্রতি তিনি আহবান জানান। মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিংস স্টেশন কর্তৃপক্ষ আরিফ জানান, বৈশ্বিক জালানি পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান জ্বালানি তেল সংগ্রহকারী সকলের প্রতি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুটি ফিলিংস স্টেশন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তিনি আরো জানান, জ্বালানি তেল ক্রয় বিক্রয় যেন কোন ধরনের আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়।
তাই থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার অফিসিয়াল ফোন নাম্বার (হোয়াটসঅ্যাপ) ফোন করলে রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার ফোন করেও না পাওয়ায় উনার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক