
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নিবাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
সভায় বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে আগাম করণীয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জলাবদ্ধতা নিরসনে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ ও স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান