
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
৪ বছরের প্রতীক্ষা শেষে জয়ের মালা পড়াতে কাজি ডাকতেই পালালো বর, পরেরদিন বিয়ের দাবীতে অনশন পালন করছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী।ঘটনাটি ঘটেছে বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে।ভুক্তভোগী মেয়ের দাবী বিয়ে করার লোভ দেখিয়ে ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসছেন বিরামপুর উপজেলার মুকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির। এছাড়াও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন ওই ছেলে, যদি ওই মেয়েকে অন্য কোথায়ও বিয়ে দেওয়া হয় তাহলে সেই বিয়ে ভেঙে দেওয়া হবেও বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এদিকে মেয়ের অভিযোগ, যেহেতু তার সাথে অনৌতিক সম্পর্ক করা হয়েছে সেহেতু তাকে বিয়ে করতে হবে বলে জানান তিনি।এদিকে ছেলের পরিবার জানিয়েছেন ছেলে যেহেতু মেয়ের বাড়ি থেকে উধাও হয়েছে সেহেতু তাকে নিয়ে আসলে আমরা মেয়ের সাথে বিয়ে দিব। এদিকে এই ঘটনায় এলাকায় অস্থিতিশীল বিরাজমান করছে যার কারনে এটির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইউপি সদস্য।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়ার মেয়ে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজে একাদ্বশ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীর ৪ বছর আগে তার নিজ বাড়ির এলাকায় পরিচয় হয় বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবিরের সাথে। ফিরোজ কবির পেশার কাজে যান তার বাড়ির পাশে। এরপর থেকে তার সাথে প্রতিনিয়ত কথা ও দেখা সাক্ষাৎ হয়ে থাকে বলে জানান ভুক্তভোগী মেয়ে। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার শারিরীক সম্পর্ক করা হয়েছে। এছাড়াও তাকে অন্য কোথাও বিয়ে দিতে গেলে ছেলে ফিরোজ বার বার ভেঙে দেন এবং অন্য কোথাও বিয়ে হলে সংসার করতে দিবে না এমন হুমকি দিয়ে আসছিলেন। এমন সময় আগামীকাল সোমবার মেয়ের বাড়িতে যায় ফিরোজ তখন মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয় কিন্তু কাজি ডাকতে গেলে পালিয়ে যায় ফিরোজ। যার প্রেক্ষিতে আজকে মঙ্গলবার সকালে ফিরোজ কবিরের বাড়িতে চলে আসে সেই ভুক্তভোগী মেয়ে। তবে ভুক্তভোগী মেয়ের অভিযোগ, সে বাড়িতে ঢুকলে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে টানাহেঁচড়া করে বের করে দেন ছেলের বাবা।
কয়েকজন এলাকাবাসী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ফিরোজ কবির। তবে বর্তমানে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই ছাত্রী বাধ্য হয়ে তার বাড়ির সামনে অনশন শুরু করেন।
মোকন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন,বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা ফিরোজ কবির (২৫)-এর সঙ্গে গত চার বছর ধরে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।গতকালকে বিয়ের পিরিত থেকে পালিয়েছে ফিরোজ।তাই আজকে মেয়েটি অনশন করছে বিয়ের দাবীতে। এবিষয়ে আলাপআলোচনা চলছে মেয়ের পরিবারকে ডেকে এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ইউপি সদস্য। ফিরোজ কবির একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার