হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আজ মজ্ঞলবার  সকাল ০৬.৩০টায় আশুগঞ্জ থানা পুলিশের একটি  বিশেষ অভিযানে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারটি তল্লাশী করিয়া ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১। মোঃ হানিফ শেখ প্রকাশ সাদ্দাম হোসেন (৩৫),পিতা- মোঃ দাউদ হোসেন,মাতা-বেবি বেগম,সাং- জলিল ভাটিয়ারি,থানা-সীতাকুন্ড
জেলা- চট্টগ্রাম
২। মোঃ সোহেল ফরাজি (৩০),পিতা- আব্দুল বারেক ফরাজি,মাতা-লাইলি বেগম
সাং-মালসা,থানা-শরণখোলা
জেলা- বাগেরহাট
মাদক কারবারিদের বিরুদ্ধে  আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!