
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় স্যালো মেশিন ঘরের পাশ থেকে আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দুপাড়া) গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ আকন্দ একই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত মোবারক আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (২৮ মার্চ) রাতে খাবার শেষে তিনি স্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এবং মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনাস্থল পরিদর্শন করেন সারিয়াকান্দি-গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, গাবতলী থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান