
রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের পিটিআই মোড়ে মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল বিক্রি না করায় ডিলার পয়েন্ট মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল থেকে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের সামনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তেল না থাকার কথা জানানো হয়।
এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ এবং ওসি (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ এবং ওসি (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা প্রতিষ্ঠানের ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার প্রমাণ পান। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার