হোম » সারাদেশ » মহান স্বাধীনতা দিবসে আলফাডাঙ্গায় জামায়াতের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে আলফাডাঙ্গায় জামায়াতের শ্রদ্ধা নিবেদন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
​মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটির প্রারম্ভে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান ও পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ। তাদের নেতৃত্বে জামায়াত ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

​শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!