
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
গভীর শোক, শ্রদ্ধা ও ইতিহাসের দায়বদ্ধতার মধ্য দিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি পরিণত হয় এক স্মৃতিচারণের আবহে, যেখানে বাঙালির ইতিহাসের সেই বিভীষিকাময় ২৫ মার্চের রাতকে গভীরভাবে স্মরণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান