
মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।গত রোববার বিকেল থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত ছিল অনুষ্ঠানের কর্মসূচি। সোমবারের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
সোমবার সকাল আটটা থেকে বিদ্যালয়ে জড়ো হতে থাকে নবীন ও প্রবীণ ছাত্রীরা। সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চের অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর থিম সং নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা।উম্মোচন করা হয় স্মৃতি স্মারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ,চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নাচোলের রত্নগর্ভা মা রওশন আরা বেগমসহ নাচোলে নারী শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৬৯ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
নারী শক্তি বিষয়ক গীতিনাট্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা। স্মৃতি চারণায় বিদ্যালয়ে নিজেদের শৈশবের সোনালী দিনের স্মৃতির ঝাপি খুলে আবেগ আপ্লুত হন বয়স্ক শিক্ষার্থীরা।
এদের মধ্যে ঢাকা থেকে আসা ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্রী খাদিজাতুল খাতুন ও দিনাজপুর থেকে আসা তাজকেরা বেগম গণমানুষের আওয়াজকে জানান, অনুষ্ঠানের জন্যই তাঁরা এসেছেন। অনেক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো। অনেক কথা অতীত দিনের। শৈশবের দিনে ফিরে গিয়েছিলাম তাঁরা দিনটিকে ঘিরে। বাকী জীবনে দিনটি উজ্জ্বল হয়ে থাকবে তাদের জীবনে।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন,প্রায় দেড় হাজার নবীন ও প্রবীন ছাত্রী অনুষ্ঠানে নিবন্ধন করে। আগের দিন ও আজ তাঁরা আনন্দে মাতোয়ারা হয়।আমরা শিক্ষকরাও তাঁদের সঙ্গে আনন্দে মাতি।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ