
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সুতি বলাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ২১ মার্চ শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা সালিম আহমেদ। দীর্ঘ ১৭ বছর পর নিজ সংসদীয় আসনে এসে ঈদের নামাজ আদায় করেন এমপি এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও হাজারো মুসল্লী।
নামাজ শেষে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গনে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “অনেক বছর পর আপনাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করে সত্যিই আনন্দিত। ঈদ আমাদের ভাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। সবাই একসঙ্গে কাজ করলে গোপালপুরকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
জামাত উপলক্ষে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মুসল্লীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দীর্ঘদিন পর জনপ্রতিনিধির সঙ্গে ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে ছিল এক আলাদা উচ্ছ্বাস।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার