হোম » সারাদেশ » মেঘনায় নদীপথে চাঁদাবাজিকালে ইমরান নামে একজন গ্রেফতার

মেঘনায় নদীপথে চাঁদাবাজিকালে ইমরান নামে একজন গ্রেফতার

‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি:
‎কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজির ঘটনায় আলোচিত মামুন গ্রুপের সদস্য ইমরান (২৮) কে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
‎গতকাল (২২ মার্চ) রোববার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার লক্ষণখোলা গ্রাম থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা ও কাঠালিয়া নদীপথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে তিতাসের মামুন নামে এক শীর্ষ চাঁদাবাজ। গ্রেফতারকৃত ইমরান তার অন্যতম সহযোগী। তিনি রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।
‎ ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজমগীর হোসেন জানান, নদীপথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীদের জায়গা কাঠালিয়া নদী পথে হবে না।
‎গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে আজ কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!