
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি তৌফিকুর রহমান বলেছেন, সমাজের বিত্তবানদের কাছে অসহায় ও দুস্থ মানুষের একটি হক বা অধিকার রয়েছে, আর সেটিই হলো যাকাত। যাকাত কোনো করুণা নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। তিনি বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে ধনী-গরিবের বিভাজন ও বৈষম্য কমে আসবে।
সোমবার (০৯ মার্চ) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার আয়োজনে ২০২৪–২৫ অর্থবছরের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ ও যাকাত সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সরকারি মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়