
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে, রবিবার
(৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়ার হাত ধরেই নারীদের শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী হয়েছে। আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি আরও জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারীদের শিক্ষার মাধ্যমে তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। নারীদের সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিও রয়েছে। খুব দ্রুত এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, টিএইচও মাহবুব উল আলম, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক