হোম » সারাদেশ » একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার পথে আছি- সংসদ সদস্য মামুন

একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার পথে আছি- সংসদ সদস্য মামুন

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার পথে আছি —যা শুরু হয়েছে গত ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে।

এই বাংলাদেশকে আগামী দিনে শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই অগ্রযাত্রার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ৬ মার্চ শুক্রবার জামালপুর শহরের সরকারি শিশু পরিবার মাঠে জামালপুর প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে জনকল্যাণের স্বার্থে এই দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি সবাইকে এক কাতারে কাজ করার আহবান জানান।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!