
এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক সাহায্য সংস্হা কাতার চ্যারেটি’র অর্থায়নে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ৭০০ শত এতিম ও বিধবা মাতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর,বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ্, বিশিষ্ট সমাজ সেবক মো.জাকির হোসেন সওদাগর, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি ও ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী,কাতার চ্যারেটি বাংলাদেশের সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা মাহমুদা আকতার, প্রধান শিক্ষক মোকতার হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নর এর ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী,শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু,হিসাব রক্ষক মুজিবুর রহমান, প্রজেক্ট ইনচার্জ ইউসুফ আহমেদ গালিব, দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস,শিশু পরিবারের হোস্টেল সুপার সাহিদা বেগম,জেসমিন আকতার,ইকরাম বখস সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রত্যেককে চাউল ২৫ কেজি,তৈল ৫ লিটার,খেজুর ৩ কেজি’ছোলা ৩ কেজি,মশুর ডাল ৩ কেজি,চিনি ২কেজি,লবন ১কেজি করে মোট ৪২ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া