
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, ডোমার – ডিমলা নীলফামারী ০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নির্বাচনে বিজয়ের পর নির্বাচনী এলাকার জনগণের সাথে শুভেচ্ছা ও ছালাম বিনিময় করছেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জনগণের দেওয়া আমানত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য জনগণের নিকট দোয়া চান ।
জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাজারের ব্যাবসায়ীদেরকে সঠিক ভাবে ব্যাবসা করার গুরুত্ব সম্পর্কে ব্যাবসায়ীদের অবগত করেন এবং নিত্যপন্যের কৃত্রিম সঙ্কট করে দাম না করানোর জন্য আহবান করেন।
আজ তিনি ডিমলা উপজেলার নাউতারা বাজার, খালিশা চাপানী বাজার, ডালিয়া ০১ নং বাজার ডালিয়া ২ নং বাজার ও ডিমলা বাজার প্রদক্ষিণ করে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল