
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
নওগাঁ’র মান্দা থানার হাজি গোবিন্দপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।
গতকাল ২১ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০ টায় হাজি গোবিন্দপুর দক্ষিণ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী উক্ত এলাকার ঈসমাইলের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মঞ্জুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, চাচা কাদের আলী পেয়াদা’র ছেলে রফিকুল ও রকিব জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে শহিদুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে কোদালের ডাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মাথা রক্ষা করতে গেলে তার হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ