হোম » সারাদেশ » আলফাডাঙ্গা সরকারি ও আদর্শ কলেজে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গা সরকারি ও আদর্শ কলেজে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালিত

Oplus_131072

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শীর্ষ দুই বিদ্যাপীঠ আলফাডাঙ্গা সরকারি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে দিনভর নানা কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠান দুটি।
​আলফাডাঙ্গা সরকারি কলেজ:
ভোর থেকেই কলেজ প্রাঙ্গণে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রভাতফেরি ক্যাম্পাস ও স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
​কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মহসিন মিয়া, শিক্ষক পরিষদের সহ-সম্পাদক মোরাদ হোসেন তালুকদার ও সদস্য মো. মুকুল প্রমুখ।
​আলফাডাঙ্গা আদর্শ কলেজ:
একইভাবে বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করেছে আলফাডাঙ্গা আদর্শ কলেজ। সকালে প্রভাতফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সভায় ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক বাবুল চন্দ্র দাস, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাকিবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিখিল কুমার কুন্ডু, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দুলাল কুমার বিশ্বাস ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মারুফ সামদানি প্রমুখ।

​বক্তারা ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উভয় প্রতিষ্ঠানেই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!