হোম » সারাদেশ » বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদার আর নেই

বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদার আর নেই

কাউখালী প্রতিনিধি: কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামের নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র হালদার (৮০) রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য  আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সকালে নিজ বাড়িতে  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে   উপজেলার কেন্দ্রীয় শ্মশান ঘাটে  সমাহিত করা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী। কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, সদস্য সচিব এসএম দুলাল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!