
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. গোলাম কবীরের ‘মোটরসাইকেল’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বাজারে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. গোলাম কবীর বলেন, আমি এ অঞ্চলের মানুষের সেবা করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। জয়ী হতে পারলে ফরিদপুর-১ আসনকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে ‘মোটরসাইকেল’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরদার চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. গোলাম কবীরের সহধর্মিণী হোসনেআরা বেগম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডা. কবীরের কর্মী-সমর্থকরা সভায় বক্তব্য রাখেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ