
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ১ নং ওয়ার্ড গোপালপুর পৌরসভার পালপাড়া স্কুল মাঠে বিএনপি’র ধানের শীর্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল ২ গোপালপুর ভুয়াপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ভাইস প্রেসিডেন্ট নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের প্রধান অতিথি বিলকিস সালাম, প্রধান বক্তা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম সাবা।
মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু ধানের শীষের মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য জনগণের নিকট দোয়া এবং শেষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজিলিয়াকত ভি পি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান,গোপালপুর উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, পৌর জাসাস সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায় মো. মনছুর রহমান, সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সঞ্চালনায় ১ নং ওয়ার্ড বাসিন্দা কৃষকদলের সম্পাদক ইকবাল হোসেন।
পৌর বিএনপি নেতা কর্মীরা এলাকার জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান