
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক হিফজুল কুরআন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা কমপ্লেক্সের হল রুমে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
অত্র কমপ্লেক্সের কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মোঃ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল হোসেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, গোফরান উদ্দিন, সালাউদ্দিন লাভলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার