
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নির্বাচনের পূর্বেই অবৈধ মোটরসাইকেল ও মোটরযান চলাচল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করেন। এসময় বিভিন্ন অপরাধে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (২৭ শে জানুয়ারি) উপজেলার দুটি এলাকায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্পের উদ্যোগে এ চেকপোস্ট বসানো হয়।সেনাবাহিনীকে সহযোগিতা করেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশের সার্জন ।সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয় । এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২