হোম » সারাদেশ » ভোলা পলিটেকনিকে জব ফেয়ার

ভোলা পলিটেকনিকে জব ফেয়ার

জেএম.মমিন, বোরহানউদ্দিনঃ  বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বর্ণাঢ্য ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি)  বোরহানউদ্দিন উপজেলায় পলিটেকনিক ক্যাম্পাস মাঠে “অর্থনৈতিক পরিবর্তন ত্বরান্বিত করতে দক্ষতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প (এসেট)” প্রকল্পের অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ  মোহাম্মদ জহিরুল ইসলাম’র সভাপতিত্বে সকালে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।
মেলায়  ট্রাস্ট অটোমেটিক টেকনোলজি,  বিডিকলিং আইটি লিমিটেড,এএনজেডএ কর্পোরেশন,ইএমএএস ইঞ্জিনিয়ারিং সল্যুশন,বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সল্যুশন,বাংলাদেশ ড্রয়িং  এন্ড আর্কিটেক্ট ডিজাইন,গ্রিন টাচ, লাক্সারিয়াস হাউস ডিজাইন এন্ড কনসাল্টেন্ট, এইচ -টাস এসোসিয়েট, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ  লিমিটেড,সহ নামকরা ৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষিত বেকার যুবক ও শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান, যার মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে।
প্রধান অতিথি  মনোরঞ্জন বর্মন  বলেন, জব ফেয়ার একটি অসাধারণ আয়োজন। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকেরা কর্মমুখী হওয়ার অনুপ্রেরণা পাবে। এই ধরনের কর্মসূচি তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে। আমি এই মেলার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  নির্বাহী প্রকৌশলী  মো মফিকুল ইসলাম, ভোলা সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো সুফিয়ার রহমান,সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মো আব্দুল হালিম,বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো আব্দুস সাত্তার  প্রমুখ।
এরপর অতিথিগন মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!