
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল মো. সাজ্জাদ হোসেন নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানিতে তৈরি একটি ৯ এমএম পিস্তল থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে সাজ্জাদকে সঙ্গে নিয়ে তার নিজ বাসায় অভিযান চালানো হলে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও স্ত্রী জান্নাত আক্তার বাড়ির পাশের একটি নর্দমায় পিস্তলটি ফেলে দেয়। পরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে দক্ষ সার্চ অপারেশনের মাধ্যমে পিস্তলটি উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে ওই বাসা থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ